ঢাকা, শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

শ্রীনগরে জায়গা দখলের পাঁয়তারা

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ২৭ মে, ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ | 458 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় ব্যক্তি মালিকানা জায়গা দখলের পাঁয়তারা ও নির্মাণাধীন পাকা স্থাপনা ভাঙচূরের অভিযোগ উঠেছে। শ্রীনগর-দোহার আঞ্চলিক সড়কের রুদ্রপাড়া দারুল কুরআন মাদানীয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে এই ঘটনা ঘটে। ইউনিয়নটির ৫নং ওয়ার্ডের হিরুন মৃধার পুত্র আবু কালাম মৃধার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪নং ওয়ার্ডের ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী বাদী হয়ে আবু কালাম মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে সড়কের দক্ষিণ পাশে নির্মাণাধীন স্থাপনার কয়েকটি ইটের পিলার ও দেয়ালের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা গেছে। শ্রমিকদের ভাঙা স্থাপনাগুলো ফের নির্মাণ করতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নূর ইসলাম মাস্টারের পুত্র আমেরিকা প্রবাসী আমিনুল ইসলাম ক্রয়কৃত জমিতে দোকান নির্মাণ করছেন। প্রতিবেশী ডেকোরেটর ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা আবু কালাম মৃধার দাবি আমিনুল ইসলামের কাছে জায়গা পাবেন। কয়েক বছর আগে স্থানীয়ভাবে উভয় পক্ষ এক বৈঠকে বসে এ বিষয়ে সমাধানও করা হয়। অথচ আবু কালাম মৃধা এখন ফের জমির দাবি করে বেড়াচ্ছেন।

গত বৃহস্পতিবার রাতে আমিনুল ইসলামের নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা গেছে, বাঘড়া মৌজার রুদ্রপাড়ায় আরএস ৭৫৪৫নং দাগসহ মোট ৩টি দাগে মোট সম্পতি ১ একর ২৬ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক আমিনুল ইসলাম। প্রতিপক্ষ আবু কালাম মৃধা কয়েক বছর ধরে আমিনুল ইসলামের কাছে সম্পত্তি পাওয়ার দাবি করে আসছে। অথচ আবুল কালাম মৃধা দাবিকৃত জমির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে আমিনুল ইসলামের স্ত্রী শেখ মুগনীইউ বাদি হয়ে অতিরিক্ত মুন্সীগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। মামলা নং-৩৬৮/২০১৬। এরই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল ২০১৭ খ্রীঃ বিজ্ঞ আদালত আবু কালাম মৃধা গংদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। মোসাম্মৎ শেখ মুগনীইউ বলেন, আবু কালাম মৃধা যে জায়গার দাবি করছেন তার কোন ভিত্তি নেই। আমাদের জায়গার সীমানার পরেই তার জায়গা রয়েছে। তার পরেও গণ্যমান্য ব্যক্তিদের কথামত ১ শতাংশ জায়গা দেওয়া হয়েছে। এর পরেও জায়গা দখলের পাঁয়তারা করছেন তিনি। রাতের আধারে আমাদের নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙে ফেলে। উপায় না পেয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।

আবু কালাম মৃধার কাছে এ বিষয়ে জানতে জানতে চাইলে তিনি বলেন, তার পাকা স্থাপনা ভাঙার বিষয়ে আমি সম্পৃক্ত নই। আমি আমিনুল ইসলামের কাছে ১ শতাংশ জমি পাই। ৩ বছর আগে সামাজিকভাবে বসা হলে জায়গা দেন। কিন্তু নামজারী করে দিচ্ছে না। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ হয়েছে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পাশেই বসে ছিলেন বাবা বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন