ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয়

মাহী ও কবিরের মনোনয়নপত্র বাতিলঃ মুন্সীগঞ্জ-১ এর হিসাব নিকাশ নিয়ে গুঞ্জন

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৩:৪১ অপরাহ্ণ | 567 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের বিকল্পধারার প্রার্থী মাহী বি.চৌধুরী ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার সকালে মুন্সীগঞ্জ জেলা রিটার্ণিং অফিসার আবু জাফর রিপন তাদের মনোনয়নপত্র বাতিল করেন। তবে এই ২ প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্তের বিপরীতে আপিলের সুযোগ রয়েছে। তবে মুন্সীগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন প্রার্থী হওয়ায় এই আসনের হিসাব নিকাশ নিয়ে চলছে নানা রকমের গুঞ্জন।

জানাগেছে,মুন্সীগঞ্জ ১ আসন(শ্রীনগর-সিরাজদিখান)এর বিকল্পধারার প্রার্থী মাহী বি.চৌধুরীর মনোনয়ন ঋণখেলাপীর অভিযোগে ও গোলাম সারোয়ার কবিরের জমা দেওয়া একজন ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তা বাতিল করা হয়। এই বিষয়ে মাহী বি.চৌধুরীর পক্ষ থেকে জানা গেছে, তার বিরুদ্ধে একজন ঋণ খেলাপির জামিনদারের অভিযোগ আনা হয়েছে। মনোনয়ন বৈধ ঘোষণার জন্য তিনি প্রয়োজনীয় নথি পত্র উপস্থাপনের উদ্যোগ নিচ্ছেন।

অপরদিকে ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্রপ্রার্থী গোলাম সারোয়ারের উপস্থাপিত আসনটির মোট ভোটারের ১ ভাগ ভোটারের স্বাক্ষরের মধ্যে এক জন ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। গোলাম সারোয়ার কবিরের পক্ষ থেকে জানানো হয়, ওই ভোটারকে প্রবাসী হিসাবে অভিযোগ আনা হয়েছে।

শেষ পর্যন্ত আপিলে তাদের মনোনয়ন টিকে যাবে বলে মাহী বি.চৌধুরী ও গোলাম সারোয়ার কবিরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করে চলেছেন।এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন দলটির চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা।একারনে শেষ পর্যন্ত এই আসনে কি হয়? আওয়ামী লীগের হিসাব নিকাশইবা কি তা নিয়ে চলছে জোড় গুঞ্জন।

 

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু