জাতীয়

শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ২৫ মে, ২০২৪, ১১:০০ অপরাহ্ণ | 693 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে প্রেমে প্রতারিত এক কলেজ ছাত্রী আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি কারিকর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাদিয়া সরকারী শ্রীনগর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সেলামতি গ্রামের মফজেল দেওয়ানের মেয়ে সাদিয়া (২০) এর সাথে একই গ্রামের আঃ গফুরের ছেলে ইমনের (২৩) প্রায় ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত কয়েকদিন ধরে সাদিয়া বিয়ের জন্য চাপাচাপি শুরু করলে ইমন বেকে বসে। এতে সাদিয়া হতাশায় ভেঙ্গে পরে।

শুক্রবার বিকাল ৫টার দিকে সাদিয়া মোবাইল ফোনে প্রেমিক ইমনের বাবার সাথে কথা বলে। এর পরই সে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সাদিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী সাথী বেগম জানান, সাদিয়ার ঘরের দরজা বন্ধ ছিল। পরে ঘরের বেড়া ভেঙ্গে সাদিয়ার বোন মুক্তা ঘরে ঢুকে দরজা খুলে দিলে বাড়ির লোকজন সাদিয়ার ঝুলন্ত লাশ নামিয়ে আনে।

প্রেমের কারনে সাদিয়ার অত্নহত্যা করায় ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি টাউট চক্র তড়িঘড়ি করে লাশ দাফনে মরিয়া হয়ে উঠে বলে অভিযোগ রয়েছে। একারনে সাদিয়ার পরিবার পুলিশকে না জানিয়ে রাত দশটার দিকে লাশ দাফন করে। সাদিয়ার বাবা মফজেল দেওয়ান বলেন, জানাজায় স্থানীয় মিঠু মেম্বার ও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন সহ অনেকেই অংশ নিয়েছেন।

সাদিয়ার বোন রাত্রি জানান, ইমনের সাথে আমার বোনের প্রেমের সম্পর্ক ছিল। ইমনকে বিয়ের কথা বললে সে সাদিয়াকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। গতকাল ইমনেরর বাবাকে ফোন করা হলে সেও সাদিয়াকে বকাঝকা করে।
সাদিয়ার চাচাতো ভাই বিল্লাল দেওয়ান বলেন, সাদিয়া গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। তার স্ত্রী সাথী বেগম জানিয়েছেন সাদিয়ার গলায় ফাঁসির দাগ রয়েছে।

সাদিয়ার প্রেমিক ইমনের বাবা আঃ গফুর বলেন সাদিয়া তাকে কল করেছিল সত্য। তবে ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তা আমি জানতাম না।

শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, তিনি জানাজায় অংশ নিয়েছেন। মেয়েটি অসুস্থ্য ছিল বলে শুনেছেন,তবে অতœহত্যা করেছে বলে তার জানা নেই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এই ব্যাপারে কেউ থানাকে অবহিত করেনি।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক