ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সরকারি সনদ জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ | 2323 বার পড়া হয়েছে

আরিফ হোসেন: শ্রীনগরে পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সরকারি সনদ জাল জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত শ্রীনগর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শ্রীনগর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।শনিবার সকালে শ্রীনগর থানা পুলিশ চক্রটির সদস্য রাজু আহমেদ,পলাশ,সবুজ,মৃণাল,রুবেল ও প্রদীপকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

শ্রীনগর থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামের আবুল হোসেন শেখের স্ত্রী সালেহা বেগমের (৬৫) সাথে থানার উল্টা পাশে অবস্থিত ময়নার মায়ের হোটেলে ভাগ্যকুল গ্রামের রাজু আহমেদের সাথে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কথা কাটাকাটি চলছিল।এসময় সালেহা বেগম ঘটনাস্থলে উপস্থিত শ্রীনগর থানার এক পুলিশ সদস্যকে জানান, তার ছেলে মানিক শেখের বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। কিন্তু মানিকের নামে মামলা থাকায় শ্রীনগর থানা পুলিশ কোন ক্লিয়ারেন্স দেয়নি। অথচ ভাগ্যকুল গ্রামের রাজু আহমেদ তার ছেলেকে পুলিশ ক্লিয়ারেন্স করে দিবে বলে তার কাছ থেকে ৫৭ হাজার টাকা নেয়। অনেক ঘুরাঘুরির পর রাজু তার ছেলেকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়। মানিক শেখ বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলে তারা জানতে পারেন রাজুর দেওয়া পুলিশ ক্লিয়ারেন্সটি জাল। সালেহা বেগমের কথা মতো শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নির্দেশে শ্রীনগর থানার এসআই সেকান্দার হোসেন রাজুর কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্সটি উদ্ধার করে এবং এই চক্রের অনুসন্ধানে নামে।

পুলিশ জানায়, এর সূত্র ধরে পুলিশ শ্রীনগর ও ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে পুলিশ চক্রটির ৬ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ(২৫), ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার (৩৩),আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার (৩৮),গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া(৩৬), শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো.ইউনুছ আলীর ছেলে ও শ্রীনগর ব্রিজের ঢালের কম্পিউটার কম্পোজ-ফটোকটি ব্যবসায়ী মো. রুবেল (৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর (৩৭)কে আটক করে।

পুলিশ আরো  জানায়,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তার সীল-মোহর অঙ্কিত স্বাক্ষর জাল করে পুলিশ ক্লিয়ারেন্স,জন্ম-সনদ,পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র, আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি সনদ নকল করে আসছিল। এসক সনদ তৈরীর মাধ্যমে তারা প্রতারণা করে তরা মানুষের কাছ সরকার নির্ধারিত সেবা ফি’র চেয়ে বহু গুন অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে বিপদে ফেলে আসছিল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন,জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সনদ তৈরী করে আসছিল চক্রটি। আমরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে বেশকিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সীল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রীনগর মামলা রেকর্ড করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু