ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিরব হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

শ্রীনগর পোস্ট ডেস্ক

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ | 4076 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় ছরিকাঘাতে স্কুলছাত্র নিরব হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর ৪জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো শ্রীনগর উপজেলার বাঘড়া মাগডাল এলাকার মনু মিয়ার ছেলে রাজিব(১৭),আক্কাস আলী মৃধার ছেলে তাহসান(১৪), একই এলাকার সুমির ছেলে রুদ্র(১৪), অপরজন পশ্চিম কামারগাও এলাকার মোঃ রাশেদের ছেলে শাওন(১৪)। ঘটনাস্থলের রাস্তায় সিসি ক্যামেরার ফুটেজে হামলা কারীদের সংঘবদ্ধ চলাচল দেখে পুলিশ রাত ৯টা থেকে ১০ টার মধ্যে অভিযান চালিয়ে তাদের আটক করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার বলেন,আটককৃতদের যাচাই বাছাই চলছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে বখাটে কিশোর গ্যাংয়ের  ছুরিকাঘাতে নিরব নিহত হয়।

গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার অরেফিনের নেতৃত্বে কয়েকজন বখাটে স্কুলের ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। নিরব ও কাজী অহিদুল এসময় উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সাথে তাদের বাক বিতন্ডা ও হাতাহাতি হয়। পরে বখাটেরা দেখে নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এর জের ধরে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে প্রায় একশ গজ পশ্চিমে কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটে আরেফিন সহ কয়েকজন মিলে নিরবকে ছুরিকাঘাত করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় নিরবের বন্ধু কাজী অহিদুল ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায়।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মনোয়ার হেসেন বলেন, আরেফিন কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। বৃহস্পতিবারের  স্কুলের খেলার সময় আরেফিন গং এসে ঝামেলা করে। পরে আমি তা মিমাংসা করে দেই। বৃহস্পতিবারের ঘটনার জেরে আর তারা নীরবকে তারা হত্যা করেছে।

নিরব চাদপুরের মৃত দেলোয়ার হোসেনের পুত্র। বাবার মৃত্যুর পর নিরবের মা তার ২ সন্তানকে নিয়ে বাবার বাড়ী কামারগাওয়ে চলে আসেন। নিরব কামারগাও কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শেণী পর্যন্ত পড়ালেখা করার পর লৌহজংয়ে তার খালার বাড়িতে চলে যায় এবং গত বছর লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ফেল করে। এই বছর কামারগাও মামার বাড়ীতে থেকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে নিরবের খুনের ঘটনায় তার বিধবা মা সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু