ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

শ্রীনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ | 572 বার পড়া হয়েছে

আরিফ হোসেন: শ্রীনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-উদযাপিত হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, শ্রীনগর থানা, শ্রীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শ, কুচকাওয়াজ ও সালাম গ্রহন, রোভার স্কাউট, গার্লস গাইট, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবারসহ অন্যান্য সংগঠনের অংশগ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,হাজী আনোয়ার হোসেন খান,কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,শ্রীনগর ফায়ার সার্ভিস সদস্যগণ,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে সামাজিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, গণভোজ, দোয়া মাহফিল, খেলা-ধুলার আয়োজন করতে দেখা গেছে।

অপর দিকে দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের উদ্যোগে এমরহমান শপিং কমপ্লেক্সে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু