ঢাকা, শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

শ্রীনগর প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার থাকবেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান

শ্রীনগর পোস্ট ডেস্ক

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ | 966 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগর প্রেস ক্লাবের আগামী নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। বৃহস্পতিবার দুপুর ২ টায় তার কার্যালয়ে শ্রীনগর প্রেস ক্লাবের ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনকে দায়িত্ব পালনে অনুরোধ করলে তিনি তাতে সম্মতি প্রদান করেন। এসময় তিনি আগামী ৭ ডিসেম্বর বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে নির্বাচনের তারিখ চুড়ান্ত করার ঘোষণা দেন। এর আগে গত ১৮ নভেম্বর শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সভায় ২ ডিসেম্বর প্রথম অধিবেশনে সমাপনী সভা ও দ্বিতীয় অধিবেশনে নির্বাচনী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছিল। এর মধ্যে গত বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সদস্যদের চায়ের আমন্ত্রন জানান। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর প্রেস ক্লাবের ২২ জন সদস্যের মধ্যে ২০ জন সেখানে উপস্থিত হন। বাকী দুজন তাদের কর্মক্ষেত্র উপজেলার বাইরে থাকায় উপস্থিত হতে পারেন নি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রয়েল স্বাক্ষরিত গত ৭ নভেম্বরের একটি আবেদন উপস্থাপন করেন। এতে শ্রীনগর প্রেস ক্লাবের সদস্য নয় এমন সাংবাদিকদের ভোটার হিসাবে অন্তর্ভূক্ত করে প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়। গত ৭ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করা হলেও তা প্রেস ক্লাবের ১৮ নভেম্বরের সাধারণ সভায় উত্থাপন না করায় উপস্থিত সাংবাদিক সহ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বিস্ময় প্রকাশ করেন।আবেদন পত্রটির বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে শ্রীনগর প্রেস ক্লাবের ভোটারদের ভোটেই নির্বাচনের সিদ্ধান্ত দেন। এসময় নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলে তিনি সম্মতি প্রকাশ করে ২ নভেম্বরের পরিবর্তে আগামী ৭ ডিসেম্বর বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সিদ্ধান্তকে শ্রীনগর প্রেস ক্লাবের সকল সদস্য স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পাশেই বসে ছিলেন বাবা বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন