অপরাধনামা
শ্রীনগরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ | 1 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে অভিযান চালিয়ে ইয়াবা সহ সবুজ হাওলাদার(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনা বাহিনী। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কম্পোজিট ৯৯ বিগ্রেডের অধীনে শ্রীনগর আর্মি ক্যাম্প প্রেস বিজ্ঞতির মাধ্যমে জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সবুজ হাওলাদার(২৭)কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০২ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। প্রেস বিজ্ঞপিতে আরো জানানো হয়, সবুজ শ্রীনগর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সন্ত্রাসী,নাশকতা কর্মকান্ডে জড়িত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অপরাধনামা থেকে আরও পড়ুন
অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য