ঢাকা, বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ | 167 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার পদ্মা নদীর চরে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করে। মা ইলিশ ধরার অপরাধে মোবাইল কোর্টে তাদেরকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেছে।বুধবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘড়া সংলগ্ন ভূমিহীনদের চরে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় উদ্ধারকৃত প্রায় কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৭০ পিছ মাছ এতিম খানায় প্রদান করা হয়।

শ্রীনগর উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ,নৌ-পুলিশ,উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড এই বিশেষ অভিযানে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, সেনা বাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, বাংলাদেশ কোস্টগার্ড ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেলের আদালত আটক ১১ জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।

অভিযানে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুজ্জামান (নৌ পুলিশ) ও মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা  গোলাম মেহেদী হাসানসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নির্দেশনা প্রদান ও সহযোগিতা করেন।

নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও স্থানীয় জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হয়।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু