ঢাকা, শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ | 1010 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগরে বিএনপির সভাপতির বিরুদ্ধে জাল সনদে পাইলট স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি যাচাই বাছাই করার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার বেলা ১১ টার দিকে তদন্ত কমিটির দুই সদস্য শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে সরজমিনে তদন্তে আসেন।

জানা গেছে, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের আহবায়ক কমিটির সভাপতি হিসাবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২ জুন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুুল ইসলামকে সভাপতি মনোনীত করে। গত ২৪ সেপ্টেম্বর মোহাম্মদ মোকাজ্জল নামে এক ব্যক্তি বোর্ডে অভিযোগ দায়ের করেন, বোর্ডে দাখিলকৃত মোঃ শহিদুল ইসলামের দারুল ইহসান ইউনিভার্সিটির মাষ্টার্সের সার্টিফিকেট সঠিক নয়। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ রিজাউল হক গত ৯ অক্টোবর দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্য করা হয় বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী ও সেকশন অফিসার হিরু শেখকে। তদন্ত কমিটি শনিবার কলেজে তদন্তে আসলে স্থানীয় ভাবে বিষয়টি জানাজানি হয়। এর পরপরই নানা রকম কানা ঘুষা শুরু হয়।

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, সভাপতি মহোদয়ের সার্টিফিকেটের বিষয়ে বোর্ড থেকে দুই কর্মকর্তা তদন্তে এসেছিলেন। বিষয়টি তারাই ভাল বলতে পারবেন।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের আহবায়ক কমিটির সভাপতি মোঃ

শহিদুল ইসলামের কাছে এই বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনি জানান একটি অনুষ্ঠানে রয়েছেন, পরে কথা বলতে পারবো।

তদন্ত কমিটির প্রাধান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সী সার্টিফিকেট তদন্তের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতি বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আমরা প্রতিবেদন দাখিল করবো। এর বেশী কিছু আমাদের পক্ষে বলা সম্ভব নয়।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পাশেই বসে ছিলেন বাবা বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন