ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ | 2303 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে আসামী ও তার সঙ্গীরা। এই ঘটনায় ওই নারীর ঝাকেও অশালীন ভাষায় গালিগালাজ করে তার সন্তানকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ঝা শান্তা ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়রি করছেন।
অভিযোগকারী শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের নাজমুল হকের স্ত্রী শান্তা ইসলাম জানান, তার স্বামী ও দেবর প্রবাসে থাকেন। তিনি ও তার ঝা নাজনীন আক্তার সন্তানদেরকে নিয়ে বাড়িতে বসবাস করেন। কয়েক মাস আগে আমার ঝা বাড়িতে বিল্ডিং নির্মাণ শুরু করে। এসময় প্রতিবেশী ইউসুফ দেওয়ানের ছেলে আজাদ দেওয়ান(৩৭) ওরফে আজাদ হোসাইন আমার ঝা এর কাছে চাঁদা দাবী করে। আমার ঝা মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আসামী আজাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গত ১২ সেপ্টেম্বর আজাদ দেওয়ান তার সহযোগী মাহবুব ও মোয়াজ্জেমকে নিয়ে আমাদের বাড়ির পাকা রাস্তার সামনে আসে। তারা আমার কাছে আমার ঝায়ের সন্ধান জানতে চায়। আমি নিরুত্তর থাকায় তারা আমাকে নানা রকম ভাবে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে মারধর করার জন্য উদ্যত হলে হইচই শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাকে ও আমার ঝাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার সন্তানকে অপহরণ করবে বলে শাসিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

শান্তা ইসলাম আরো অভিযোগ করেন, মামলায় স্বাক্ষী হওয়ার কারনে আজাদ দেওয়ান এর আগেও একজনকে মারধর করেছে।

স্থানীয়রা জানায় এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে আড়িয়ল বিলে রামরাজত্ব কায়েম করলেও এখন বিএনপির একটি গ্রুপ তাকে শেন্টার দিচ্ছে। আজাদ দেওয়ানের বিরুদ্ধে চাঁদাবাজি সহ ৬টি মামলা রয়েছে।

এই ব্যাপারে আজাদ দেওয়ানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন,ওয়ারেন্টের আসামীর ঘুরে বেড়ানোর সুযোগ নেই। হুমকির বিষয়টি খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

 

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু