অপরাধনামা

শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ | 545 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। পরে চুরি যাওয়া নৌকাটির সন্ধানের জন্য রোমান(৩৫) নামে ওই যুবককে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ২ দিন যাবৎ তার কোন খোঁজ মিলছে না।এই ঘটনায় রোমানের শাশুরি বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শ্রীনগর উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকায় প্রায় দেড় মাস আগে মিজানুরদের একটি কোষা নৌকা চুরি হয়। এই ঘটনায় গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই এলাকার মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান(২৩), দিল(৭০), ইয়ানুছ(৬০),বিল্লাল(৬০) কানাইনগর বালুর মাঠের সামনে রোমান শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তারা নৌকা চুরির অভিযোগ এনে রোমান শেখের হাত গাছের সাথে বেধে ঝুলিয়ে রাখে এবং মারধর করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে রোমান স্বীকার করে নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় রয়েছে। এসময় নির্যাতনকারীরা রোমানকে একটি ট্রলারে তুলে শেখর নগরের দিকে রওনা দেয়। সারারাত রোমানের কোন সন্ধান না হওয়ায় তার পরিবারের লোকজন সকালে খোজ করতে আসলে নির্যাতনকারীরা জানায় রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছে। তাকে খুজে পাওয়া যাচ্ছে না। পরে রোমানের শাশুরি শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রোমানকে গাছে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও বুধবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরে।

শ্রীনগর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, রোমানকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর ও অতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক