ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয়

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া

শ্রীনগর পোস্ট ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ | 63 বার পড়া হয়েছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের (৫২) রুহের মাগফিরাত কামনা করে শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয় মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ  সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি শাজাহান খান,  সাবেক সহ-সভাপতি মো. শফিকুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েলে, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল খান সুজন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মীর রাতুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাসুম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিপু, কর্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, সদস্য হামিদুল ইসলাম লিংকন, খান রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। স্মরণ সভা শেষে দোয়া পরিচালনা করেন শ্রীনগর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম। উল্লেখ, গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল কিচিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক মহলে শোকের ছাঁয়া নেমে আসে। মীর বাছির উদ্দিন জুয়েল দৈনিক ইত্তেফাক ও মাছরাঙ্গা টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

 

 

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু