জাতীয়
শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ | 188 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শ্রীনগর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাঘাট পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার দুপুরে তিনি উপজেলার বাঘড়া ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনাচর্জ মোঃ জুয়েল মিয়া,উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ সহ নির্বাচন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক কাঠালবাড়ী আশ্রাফিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, বাঘড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯নং জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৯নং ছত্রভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লিটল স্টার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন, সিসিটিভিসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ প্রদান করেন।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য