ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরে নিখোঁজের পরদিন ধান ক্ষেতের আইল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ | 986 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে নিখোঁজের পরদিন ৬০ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে শ্রীনগর থানা পুলিশ উপজেলার মত্তগ্রাম কবরস্থানের পাশের একটি ধান ক্ষেতের আইল থেকে আবুল কালাম শেখের(৬০) লাশটি উদ্ধার করে।

বৃদ্ধের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার আবু শিকদারের হাঁস হারানোর ঘটনায় আবুল কালাম শেখের ছেলে উজ্জলকে সন্দেহ করা হয়। এর প্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যায় আবু শিকদার তার ২ ছেলে নাঈম,নাহিদ ও নাসির,সায়েম সহ এলাকার ১০/১৫ জন মিলে উজ্জলদের বাড়িতে যায়। সেখানে তারা ছেলে উজ্জলকে না পেয়ে বাবা আবুল কালাম শেখকে মারধর করে।বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ চলছিল।
গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে আবুল কালাম শেখ আড়িয়ল বিলের পালের ডাঙ্গা এলাকায় তার ধান ক্ষেত দেখার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। তার পরিবার ও স্বজনরা গভীর রাত পর্যন্ত খোঁজ করে তার সন্ধ্যান পায়নি। পরদিন বুধবার সকাল ৬টার দিকে স্থানীয়রা তার লাশ আড়িয়ল বিলের কাইল্লাকানা এলাকার মত্তগ্রাম কবরস্থানের পাশের ধানক্ষেতের আইলে তার মৃত দেহ দেখে পুলিশে খবর দেয়।

শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য সাদেক পাঠান জানান, কয়েকদিন আগে হাঁস হারানোর ঘটনায় মারধরের বিষয়টি সঠিক। তবে আবুল কালামের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লোকজন বলাবলি করছে। পুলিশ লাশ নিয়ে গেছে। তার পরিবারের লোকজন প্রথমে বিচার চাইলেও পরে কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলে দাবী করছে।

শ্রীনগর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা