ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরে আওয়ামী লীগের ৫৮ নেতা কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ | 3120 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু সহ শ্রীনগরে ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। সোমবার রাতে শ্রীনগর থানার এসআই মাইনুল হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শ্রীনগর থানার মামলা নং ২৫(৮)২০২৫।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দোতলায় তাদের সহযোগী অন্যান্য নেতা কর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়। তারা দেশে অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার উদ্দেশ্যে মিলিত হয়েছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বাড়ৈখালী ইউনিয়নের এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সেখান থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ৩টি বই উদ্ধার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাদের পরামর্শে গত ১৫ আগষ্ট সন্ধ্যার দিকে শ্রীনগর কলেজ গেটের মথুরাপাড়া এলাকায় মাষ্টার আব্দুর রহমান নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১শ গজ সামনে  পরিত্যাক্ত ফাকা জায়গায় সমবেত হয়ে নেতা কর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন পরামর্শ শেষে দুস্থদের মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস “শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশকে দখলদার মুক্ত করবোই” মুন্সীগঞ্জ-১ আসানের সর্বস্তরের জনগন লেখাযুক্ত লিফলেট সহ খাবার বিতরণ করে।
এজাহারে গত ১৫ আগস্ট রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত খানের ফেসবুক আইডির একটি পোস্টের লিংক উল্লেখ করা হয়েছে।

মামলার অন্যান্য আসামীরা হলেন, ঢাকা মহানগর (দক্ষিন)আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন,সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আওয়ামী লীগ নেতা শেখ মোঃ আলমগীর, শফিকুল ইসলাম মামুন, আলী আক্কাস মৃধা জীবন, মুনসুর আহমেদ, আব্দুল কাদের লিটন, হাজী আব্দুস সালাম,ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু,বাবুল হোসেন বাবু,আজিজুল ইসলাম,আব্দুল বারেক খান বারি,আলী আকবর,জিএস নাজির, সোলায়মান খান,সাবেক ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহামন,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন,সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,যুগ্ন সম্পাদক অনিক।

কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু, সাধারণ সম্পাদক রনজিৎ মল্লিক,ছাত্রলীগ সভাপতি শাওন, যুবলীগ নেতা পাভেল শেখ,সাদ্দাম, সৈকত,ওপেল,ছাত্রলীগ নেতা ফাহিম ইসলাম প্রিন্স,জহিরুল ইসলাম লিমন,তরনক লিজু,ইভান শিকদার, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম জিকু,সেলিম খান, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীর সহ সভাপতি সামাদ মেম্বার, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম মেম্বার সহ এজাহার নামিয় ৫৮ জন সহ অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামী করা হয়েছে।

আসামীদের মধ্যে বেশ কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। এই বিষয়ে শ্রীনগর থানা পুলিশ জানায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে এই অপকর্মের সাথে জরিত রয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন,নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সহ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইন আনুযায়ী মামলা হয়েছে। আসামীরা দেশে বিদেশে যেখানেই থাকুকনা কেন দেশের প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু