ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে সপ্তম শ্রেণির ছাত্রকে আপহরণঃগাড়ি সহ আটক ৫

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ | 1124 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ   ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অপহরণের প্রায় তিন ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে দোহার থানার শ্রীনগর সীমান্তবর্তী সাইনপুকুর তদন্তকেন্দ্র–সংলগ্ন এলাকায় গাড়ির  থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্র প্রতীক সরকারকে (১৩) উদ্ধার করা হয়।  অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত হায়েস গাড়িটি জব্দ করা হয়েছে।

প্রতীক সরকার (১৩) স্থানীয় হলিক্রস উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ঘোষপাল এলাকার বাসিন্দা। তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো শরীয়তপুরের নড়িয়া উপজেলার পারভেজ আহমেদ (৪০), রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯) ও জুরাইন পশ্চিম ধোলাইপাড়ের জুম্মন খান (৪১), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আতিক হালদার (৪৪) ও চাঁদপুরের মো. মিজান (৫৩)।

পুলিশ জানায়, আজ সকাল ৯টার দিকে প্রতীক বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার থেকে তাকে ডাক দেন কয়েকজন। এতে সাড়া দিয়ে এগিয়ে গেলে অপহরণকারী চক্রের এক সদস্য প্রতীকের বাবা কোথায় জানতে চায়। বাড়ি দেখিয়ে দেওয়ার কথা বলে শিশুটিকে তাঁরা গাড়িতে তুলে নেয়। গাড়িটি নবাবগঞ্জ থেকে দোহার হয়ে শ্রীনগর মহাসড়কের দিকে যায়। অন্যদিকে সকাল ১০টার পর বিদ্যালয় থেকে প্রতীকের অনুপস্থিতির বিষয়টি তার পরিবারের কাছে জানানো হয়। তখন প্রতীকের বাবা ও স্বজনেরা দ্রুত বিষয়টি নবাবগঞ্জ থানা-পুলিশকে জানান। পরে দোহার ও নবাবগঞ্জের প্রতিটি রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, দুপুর ১২টার দিকে দোহার থানার সীমান্তবর্তী সাইনপুকুর তদন্তকেন্দ্রের কাছে প্রতীককে বহনকারী গাড়িটি আটকে দেয় পুলিশ। পরে গাড়ির ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া স্কুলছাত্র প্রতীকসহ গ্রেপ্তার পাঁচজনকে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম বলেন, অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু