জাতীয়
মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ | 173 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে (সিরাজদিখান-শ্রীনগর) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন। এর মধ্যে বিএনপি,জামায়াতে ইসলামী সহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে বাকী ২ জনের মনোনয়নপত্র। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বৈধ ও বাতিল মনোনয়নপত্র ঘোষণা করেন। তবে বাতিল হওয়া প্রার্থীরা আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
জানা গেছে, মুন্সিগঞ্জ-১ আসনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ, বিএনপির বিদ্রোহী প্রার্থী মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলী স্বতন্ত্রপার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আতিকুর রহমান খান,কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার মনোনয়ন জমা দেন।
আজ(১ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে মীর সরফত আলী সপু ও আলহাজ্ব মমিন আলীর প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। বাকী প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
প্রার্থীতা বাতিলে কারণ হিসাবে উল্লেখ করা হয়, নিয়ম অনুসারে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী আসনের মোট ভোটারের মধ্যে এক ভাগ ভোটারের স্বাক্ষর সহ মনোনয়ন দাখিল করতে হয়। ২ প্রার্থীর দাখিল করা ভোটারের মধ্যে প্রবাসী ও মৃত ভোটারদের তথ্য সম্বলিত ভোটার তালিকা সরবরাহ করায় যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে, তারা আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ থেকে ৯ জানুয়ারী পৃর্যন্ত এই আপিল দায়ের করা যাবে।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য