ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয়

বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

শ্রীনগর পোস্ট ডেস্ক

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ | 219 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাট সদর উপজেলাতে ২১ অক্টোবর ২০২৪ তারিখে সোমবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাগেরহাট সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় সঙ্গীত , পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা হতে পাঠ এবং পবিত্র বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ এর সঞ্চালনায় এবং পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মিজানুর রহমান, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা গিয়াস উদ্দিন, সহকারি পরিচালক জেলা সমাজসেবা, বাগেরহাট, সাহেলা পারভীন, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাট, মোঃ সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ), বাগেরহাট সদর মডেল থানা এবং মোঃ সোহরাব হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা।
শুভেচ্ছা বক্তব্য, সংলাপের সার সংক্ষেপ ও করনীয় নির্ধারণ নিয়ে আলোচরা করেন হি হাঙ্গার প্রজেক্ট, এর খুলনা অঞ্চলের রিজওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান।
উক্ত সংলাপে ঘোষণাপত্র পাঠ করেন পিএফজি এ‍্যম্বাসেডর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার।
এছাড়া্ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম বুলু, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি এ‍্যম্বাসেডর মোহব্বত হোসেন, বাগেরহাট জেলার মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, পিএফজি ও সুজন সদস্য সাংবাদিক সেখ সাকির হোসেন, বাগেরহাট জেলা এবং মো: ইয়ামিন আলী, পিএফজি সদস্য ও জেলা প্রতিনিধি যমুনা টেলিভিশন, বাগেরহাট।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম,বর্ণ ও গোত্রের মানুষের বসবাস। ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্মীয় সম্প্রীতির কোন বিকল্প নাই। ধর্ম কখোনই অশান্তি তৈরী করে না। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্মের নাগরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে দিয়ে এ দেশে বাস করে। ধর্মীয় সহিংসতা যে কোন দেশের উন্নয়নে বাঁধার প্রধান কারণ। দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে।
পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন ।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা