ঢাকা, রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

শ্রীনগর পোস্ট ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ | 521 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন মিটুলের করা সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যটি মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সেেম্মলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী। তিনি বলেন, আগামী ২০ মে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষীক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মশিউর রহমান মামুন গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কাউন্সিলদের সাথে মতবিনিময় করতে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। তার কিছুক্ষণ পরে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক এবং এই সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ তোফাজ্জল হোসেনও উপস্থিত হন। তার কিছুক্ষণ পর মনির হোসেন মিটুল আমাদের সাথে কোনো রকম যোগাযোগ না করেই উপস্থিত হন। তার এইখানে উপস্থিত হওয়ার ব্যাপারে আমরা অবগত ছিলাম না। এই অবস্থায় সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “আমি বক্তব্য দিবো তোমরা বাহিরে অপেক্ষা কর” এই কথা শুনে মশিউর রহমান মামুন বের হয়ে আসেন। কিন্তু মনির হোসেন মিটুল বের হয়ে না আসলে দুইপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়, এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পক্ষকেই শান্ত করি। এরপর মশিউর রহমান মামুন তার সমর্থকদের নিয়ে ঐ স্থান ত্যাগ করেন।

তিনি আরও বলেন, মনির হোসন মিটুল গতকাল সাংবাদিক সম্মেলনে তার নিজের প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে এবং হুমকি ধমকি দেওয়ার ব্যাপারে মশিউর রহমান মামুনের নামে যে মিথ্যা তথ্য দিয়েছে তা বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আঃ বারেক খান বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী।

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা