ঢাকা, শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ | 1016 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীনগর থেকে দোহার যাওয়ার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুইদিন পর র‌্যাব ও ডিবি সদস্য সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে ঢাকার সাভার ও মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আসামীদেরকে শ্রীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামিদের মধ্যে ৩ জন র‌্যাব ও ২ জন ঢাকা ডিবিতে কর্মরত বলে জানা গেছে। বাকি দুইজনের মধ্যে একজন গাড়ির চালক ও যার বাড়ি থেকে লুটের টাকা উদ্ধার করা হয়েছে তিনি।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৬ নভেম্বর দোহারের স্বর্ণ ব্যবসায়ী আকাশ আসীম শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাজীব দাসের কাছে ২১ ক্যারেটের ৩৯ ভরি স্বর্ণ বিক্রি করেন। পরদিন ৭ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে আকাশ আসীম তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজিব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকা নগদ বুঝে নেয়। পরে তারা সিএনজি অটোরিক্সা যোগে দোহারের জয়পাড়ার দিকে রওনা দেয়।
সকাল সোয়া ৭টার দিকে তারা শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। নাম্বারবিহীন গাড়ি থেকে নেমে সংঘবদ্ধ ৮-৯ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। আসীম ও তার ভাই তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং ৬৫ লাখ টাকার ব্যগটি ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় বিশ মিনিট পর আসীমকে মাওয়া টোল প্লাজার সামনে ও বিমল দাসকে আরো কিছুক্ষন ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়। তারা জানান, তুলে নেওয়ার সময় একজনের গায়ে ডিবি লেখা কটি ও কোমরে আগ্নেয়াস্ত্র ছিল।
ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এই ঘটনায় আকাশ আসীম বাদী হয়ে শনিবার সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এর পরদিনই মুন্সীগঞ্জ ডিবি পুলিশ সাভার ও শ্রীনগরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ২ জন ডিবি ও ৩ জন র‌্যাবে চাকুরীরত।
৭ জনকে গ্রেপ্তারের খবর শুনে রবিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর থানায় ছুটে আসেন আকাশ অসীম ও তার ভাই।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, আটককৃতদেরকে শ্রীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় আনার পর তাদের নাম পরিচয় জানানো হবে।

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের