ঢাকা, বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

সিরাজদিখানে শিশুকে হত্যার পর পানিতে ডুবে মারা গেছে বলে প্রচারঃ সৎমায়ের যাবজ্জীবন কারাদন্ড

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ণ | 570 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ বছরের শিশু মোঃ ইয়াছিনকে শ্বাসরোধ করে হত্যা করার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেয় সৎমা। পরে তিনিই প্রচার করেনে ইয়াছিন পানিতে ডুবে মারা গেছে। এই ঘটনায় ইয়াছিনের বাবা আরিফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

আজ মঙ্গলবার  দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই মামলায় সৎমাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণার করেন। বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হাসান সারোয়ারদি বলেন, মামলার আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ২০১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় সাজাপ্রাপ্ত আসামীকে পুলিশ পাহারায় কারাগার হতে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, নিহত শিশুর বাবা আরিফ হোসেন হীরা একজন সেনাবাহিনীর সিভিল সদস্য। সে সিরাজদিখান উপজেলার রাজদিয়া গ্রামের মোঃ হাবিবুল্লাহ শিকদার এর ছেলে। তার প্রথম স্ত্রীর রিতা আক্তারের সাথে বনিবানা না হওয়ায় সে তার স্ত্রীকে তালাক দিয়ে ঘাতক সুমাইয়া আক্তারকে (২৫) দ্বিতীয় বিবাহ করে। সেনাবাহিনীতে চাকরি করায় আরিফ হোসেন হীরার আগের ঘরের সন্তান মোঃ. ইয়াছিন (৮) তার সৎ মা ঘাতক সুমাইয়া আক্তার ও দাদীর সাথে সিরাজদিখান উপজেলার রাজদিয়ায় গ্রামের বাড়িতে থাকতো।

২০১৭ সালের ১১ জুন সকাল সাড়ে দশটার দিকে আরিফ হোসেনের মা জীবন নেছা মোবাইল ফোনে তাকে জানায় তার ছেলে ইয়াসিন বাড়ির পাশে পানিতে পড়ে মারা গেছে । পরে খবর পেয়ে সে বাড়িতে এসে তার ছেলে মৃতদেহ ওই দিন সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে তার স্ত্রীর আচার-আচরণে তার সন্দেহ হলে সে তার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া আক্তারকে কৌশলে জিজ্ঞাসাবাদ করলে তার স্ত্রী ঘাতক সুমাইয়া স্বীকার করে গত ১১ জুন ২০১৭ ইং তারিখ সকাল অনুমান পৌনে ৯ টার দিকে তার বসত ঘরে খাটের উপরে ভিকটিম ইয়াসিন তাকে বিরক্ত করায় সে ইয়াসিনকে মুখে ও গালায় চেপে শ্বাস রোধ করে হত্যা করে পরে বাড়ির পূর্ব পাশের পানি ভর্তি ডোবায় ফেলে দেয়। পরে এই ঘটনায় বাবা মোঃ আরিফ হোসেন হীরা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন‌  সিরাজদিখান থানার মামলা নাম্বার ১৮(৬)২০১৭ ।

আদালত ওই মামলায় ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এ ব্যাপারে ওই আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি সিরাজুল ইসলাম পল্টু বলেন, আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সহ জরিমানার আদেশ দিয়েছে আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি‌।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু