ঢাকা, সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রির বুক থেকে পিঠ পর্যন্ত ক্ষত

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ | 942 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ছুরিকাঘে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছে এক রাজমিস্ত্রি। ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিমের ছুরির টানে রাজমিন্ত্রি পলাশের বুক থেকে পিঠ পর্যন্ত প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ ক্ষত তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে বীরতারা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ইয়াবা ব্যবসায়ী ছেলে ও তার মাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানায়, বীরতারার এমদাদ চৌধুরীর ছেলে ও এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইব্রাহিম (২৮) কয়েকদিন আগে অটোরিক্সা চুরির সিন্ডিকেটে ধরা পরে। এই ঘটনায় শালিস মিমাংসায় চোর সিন্ডিকেটের সবাইকে রাত ৯টার পর বাড়ির বাইরে বের না হওয়ার শর্ত দেয়। কিন্তু ইব্রাহিম সোমবার রাত ১১ টার দিকে একই এলাকার তৈয়ব আলীর বাড়ির উঠানে যায়। এসময় তার ছেলে পলাশ (৩০) এতো রাতে ইব্রাহিমের উপস্থিতির কারণ জানতে চায়। ইব্রাহিম কিছু না বলে পলাশদের বাড়ি থেকে চলে যায়। এই ঘটনার জেরে ইব্রাহিম মঙ্গলবার সকালে পলাশকে একা পেয়ে ছুরি দিয়ে বুকে টান দেয়। পালাশ সরে যাওয়ার চেষ্টা করলে তার বুক ও পাজরের অংশ কেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ঘটনা স্থল থেকে ইব্রাহিম ও তার মা খাদিজা বেগম(৪৫)কে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পলাশের স্বজনরা রাত ৯টার দিকে জানান, পলাশের বুক থেকে পিঠ পর্যন্ত প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ ক্ষত হয়েছে। ছুরির আঘাতে ফুসফুস আক্রান্ত হয়েছে। অপারেশন করে বেডে দেওয়ার পর ফের রক্তক্ষরণ হওয়ায় তাকে পুনরায় অপারেশনের জন্য নেওয়া হয়েছে। পলাশের শরীরে ইতিমধ্যে ৫ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডাক্তার আরো রক্ত জোগার করতে বলেছে।

স্থানীয়রা জানায়, ইব্রাহিম এর আগেও মাদক মামলায় জেল খেটেছে। সে সহ আরো ৩ জনের নেতৃত্বে বীরতারা এলাকায় ইয়াবা ও মাদক ব্যবসা জমজমাট। তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিন মুন্সী বলেন, আহত রাজমিস্ত্রির অবস্থা আশঙ্কাজনক। হামলাকরী ও তার মাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা