ঢাকা, মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাবান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

মুক্তিপন না পেয়ে আহত দোকান কর্মচারীকে হাঁসাড়ায় ফেলে গেল যাত্রীবেশী ছিনতাইকারী চক্র

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ | 643 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার হাঁসাড়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে সোহেল শেখ(৪৫) নামে এক দোকান কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। রাত সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করা হলে তিনি জানান, মুক্তিপন না পেয়ে ছিনতাইকারীরা তাকে মারধর করে মাইক্রোবাস থেকে এখানে ফেলে গেছে।

সোহেল শেখের স্বজনরা জানান, রাত ৯ টার দিকে সোহেল শেখ ঢাকার যাত্রাবাড়ী থেকে শ্রীনগর আসার বাস না পেয়ে সে একটি মাইক্রোবাসে উঠে। মাইক্রোবাসটি ধলেশ্বরী টোল প্লাজা পার হলে মাইক্রোবাসের যাত্রীবেশী ৪ থেকে ৫ জন মিলে তাকে জিম্মি করে ফেলে। পরে মাইক্রোবাসটি কেসি রোড এলাকায় আসলে চক্রটির সদস্যরা তাকে মারধর করে মোবাইল ফোনসেট ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তার বাড়িতে ফোন দিয়ে মুক্তিপন দাবী করে। মুক্তিপনের আশায় চক্রটি মাইক্রোবাস নিয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ষোলঘর ও শ্রীনগর এলাকা দিয়ে ঘুরতে থাকে। মুক্তিপন না পাওয়ায় শুরু হয় তার উপর বিভিন্ন কায়দায় নির্যাতন। এসময় চক্রটির সদস্যদের পরপর আঘাতে সোহেল শেখের পা কেটে যায়। সোহেল শেখের অবস্থা গুরতর দেখে চক্রটি রাত সাড়ে ১০টার দিকে সোহেল শেখকে হাঁসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের পাশ্চিম দিকের সার্ভিস লেনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার পায়ে বেশ কয়েকটি সেলাই লেগেছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান। সোহেল শেখ শ্রীনগর উপজেলার ছোট বেজগাও গ্রামের টোনাই শেখের পুত্র। সে ঢাকার বঙ্গবাজার এলাকায় একটি দোকানের কর্মচারী।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, বিষয়টি তিনি জানতেন না। হাসপাতালে পুলিশের টিম পাঠানো হচ্ছে।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা