ঢাকা, বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০

শ্রীনগর পোস্ট ডেস্ক

সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ | 1669 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগর ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও তার ভাই সহ ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে এজাহার নামীয় আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে রমিজ বেপারীর ছেলে মোঃ রুবেল বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস এলাকায় সন্ত্রাসীরা অতর্কির্তে হামলা চালিয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ।

পুলিশ জানায়, মামলার এজাহার ভূক্ত ৩১ জন আসামীর মধ্যে ফয়সাল(৩০),তারেক(৩৫),পিয়াস (২৫),জাবির(২৪),বাবু(২২),শাহিন(২৫),শাহজাহান(২৬),মহাদেব(২১), নয়ন খালাসী (২১), সাগর (২১)কে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীর ভাইয়েরা সহ কামার খোলা এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলা এলাকায় বালু ভড়াটের জন্য ড্রেজারের লাইন বসাচ্ছিল। এসময় পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের লাইন টানার কাজে বাধা দেয় এবং সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়। বিষয়টি নিয়ে দুই পক্ষ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বাইপাস এলাকায় আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসু না হওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে ফয়সাল গ্রæপের লোকজন চলে যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে ফের ফয়সালের নেতৃত্বে তার বাহিনীর লোকজন মোটরসাইকেলের পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী(৬০),তার ভাই দেলোয়ার বেপারী(৫০) ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন (৫০)কে অতর্কিেের্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রæত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাদের ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুুল্লাহ আল তায়াবীর বলেন, অজ্ঞাতনামা বেশ কয়েকজন সহ ৩১ জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের