শ্রীনগর

শ্রীনগরে ছাত্রের লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পিবিআই

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ | 947 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে মাদ্রাসা ছাত্র রাকিবের (১৩) লাশ উদ্ধারের ২ বছর পর একই মাদ্রাসার শিক্ষক আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পিবিআই। গত সোমবার সকাল ৯টার দিকে তাকে উপজেলার লস্করপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পিবিআই।

জানাগেছে, ২০২২ সালের ২০ মার্চ শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকার নির্মাণাধীন রেললাইনের পাশের একটি জমিতে মাদ্রাসা ছাত্র রাকিব হোসেনের অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাকিব লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। লাশ উদ্ধারের ৫ দিন আগে রাকিব মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সে লস্করপুর চকেরবাড়ি গ্রামের মোশারফ হোসনের ছেলে।

২০২২ সালের ১৫ মার্চ সকাল ৮টার দিকে রাকিব ও তার ছোট ভাই মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে ভাত নিতে আসে। পরে ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে রাকিবকে না পেয়ে বিষয়টি সে তার পরিবারকে জানায়।
রাকিবের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১৫ মার্চ রাতে শ্রীনগর থানায় এসে সাধারণ ডাইরি করে। এর ৫দিন পর বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দুরে রাকিবের লাশটি পাওয়া যায়। এই ঘটনায় রাকিবের চাচা মোবারক বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় শ্রীনগর থানার এসআই আপন কুমার মজুমদারকে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে এর তদন্তভার হস্তান্তর করা হয়।

মুন্সীগঞ্জ পিবিআইয়ের এসআই শহিদুল ইসলাম সোমবার সকালে মাদ্রাসার শিক্ষক আবুল হাসানকে গ্রেপ্তার করে। আবুল হাসান ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন। পরে তিনি শিক্ষকতা ছেড়ে স্থানীয় একটি মসজিদে ইমমতি শুরু করেন। আবুল হাসান লস্করপুর এলাকার আব্দুস সাত্তার মোল্লার পুত্র।

মামলার বাদী মোবারক জানান, আবুল হাসানের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাদ্রাসাটির শিক্ষক আবুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা