ঢাকা, সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয়

প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে ফিরে যাচ্ছে রাস্তাঃরক্ষা পেল চন্দ্রের বাড়ি মাঠ

শ্রীনগর পোস্ট ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ | 461 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে প্রতিবাদের মুখে প্রকল্পের স্থানে রাস্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে রক্ষা পাচ্ছে শ্রীনগর উপজেলার কেয়টখালী গ্রামের চন্দ্রের বাড়ির মাঠ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার নির্দেশে গ্রামের একমাত্র খেলার মাঠের উপর থেকে রাস্তাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

জানা যায়, কেয়টখালী দেওয়ানবাড়ি মসজিদের পূর্ব দিকে চন্দ্রের বাড়ি খেলার মাঠের পশ্চিম পাশ দিয়ে রেকর্ডের রাস্তা ভরাটের জন্য উপজেলা প্রকল্প অফিস ৬ টন খাদ্যশস্য বরাদ্দ দেয়। কিন্তু বুধবার বিকালে ওই ওয়ার্ডের মগদম মেম্বার রেকর্ডের রাস্তা থেকে প্রায় ৫০ ফুট পূর্ব দিকে মাঠের উপর দিয়ে রাস্তা নির্মান শুরু করে। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, মাঠ কেটেই রাস্তার দুই পাশের মাটি উঠিয়ে প্রায় দশ ফুট প্রস্থ ও একশ ফুট দীর্ঘ রাস্তাটি নির্মানের পর কাজ বন্ধ রাখা হয়েছে। মাঠটি নষ্ট করায় স্থানীয়রা ফুসে উঠে। রাতেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন।

শাহিন দেওয়ান নামে স্থানীয় এক যুবক জানান, প্রায় পাচ মাস আগে আমাদেরকে বলা হয়েছিল মাঠের পশ্চিম পাশের রেকর্ডের রাস্তায় বালু ভরাট করা হবে। কিন্তু এখন মাঠ নস্ট করায় আমরা বাধা দিয়েছি।

বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের স্থানে আসেন শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম। তিনি মাঠের উপরে রাস্তা দেখে অবাক হন। তিনি বলেন, মাঠের উপর দিয়ে আমরা প্রকল্প দেই নি। রেকর্ডের রাস্তা দিয়েই আমাদের প্রকল্প দেওয়া হয়েছে। তাই মাঠের উপর দিয়ে রাস্তা হবে না। রেকর্ডের রাস্তায়ই মাটি ভরাট করতে হবে।

সেখানে উপস্থিত মগদম মেম্বার জানান, তিনি প্রথমে প্রকল্পের স্থানেই মাটি ভরাট শুরু করেছিলেন কিন্তু সেখানে গভীরতা অনেক হওয়ায় তা সরিয়ে এনেছিলেন। এখন মাঠের যেখান থেকে মাটি কাটা হয়েছে সেখানে মাটি ভরাট করে দিবেন। নতুন ভাবে প্রকল্পের রাস্তায়ই মাটি ভরাট শুরু করবেন।
এসময় উপস্থিত স্থানীয়রা মাঠ রক্ষা হওয়ায় উচ্ছাস প্রকাশ করেন।

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা