ঢাকা, শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর সিংগাপুর প্রবাসীর হাত-পা বাধা ভাসমান লাশ উদ্ধার

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ | 917 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে নিখোঁজের ৩দিন পর খাল থেকে সিংগাপুর প্রবাসীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ থেকে প্রায় ৫শ গজ উত্তরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের মাঝের হাটির সিরাজুল ইসলাম খোকা মুন্সীর পুত্র রমজান মুন্সী(৩৯) গত ২৫ নভেম্বর নিখোঁজ হয়। ওইদিন সে আবু কালাম নামে এক সঙ্গীকে সাথে নিয়ে জমি রেজিস্ট্রি করে নিতে শ্রীনগর সদরের উদ্দেশ্যে বের হন। ধাইসার এলাকায় এসে আবু কালামকে বাজারের দিকে পাঠিয়ে তিনি প্রায় তিনশ গজ দূরে দেউলভোগ এলাকায় বহুতল বিল্ডিং করার জন্য প্রস্তুত তার মালিকানাধীন প্লটের প্রতিবেশী মুক্তার মাঝির বাড়ির কথা বলে রওনা দেন। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় ২৫ নভেম্বর রমজান মুন্সীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়রী করেন।

রমজান মুন্সীর স্বজনরা জানান, অনেকদিন ধরে রমজান সিংগাপুর প্রবাসী। প্রায় দেড় মাস আগে সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি শুরু করেন। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝির ছেলে ইভান জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেন। বিষয়টি স্থানীয়রা নাদাবী দলিল করার শর্তে দশ লাখ টাকায় মিমাংসা করে দেয়। ততোদিনে রমজানের সিংগাপুর যাওয়ার সময় হয়ে যায়। তিনি ইট-পাথর সহ জায়গাটি বেড়া দিয়ে ভবন নির্মানে ইস্তফা দেন। ২৫ নভেম্বর ইভানের জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। জায়গা রেজিস্ট্রি করে নিতে এসেই রমজান নিখোঁজ হয়। এর ৩ দিন পর ২৭ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে রমজান মুন্সীর লাশটি ভেসে উঠে। ওইদিন সকালে তার সিংগাপুর যাওয়ার ফ্লাইটের টিকেট করা ছিল। রমজান মুন্সীর ১২ ও সাড়ে ৩ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। নিখোঁজের পর থেকে একটি চক্র ৩ দফায় রমজানের পরিবার থেকে মুক্তিপন বাবদ প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বজনরা জানান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ জিডির পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

 

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে সেনা অভিযানে মাদক ব্যবসায়ী আটক শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের