ঢাকা, রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয়

সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ | 365 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অদ্য ১১ জুন ২০২৪ তারিখ, মঙ্গলবার বিকাল ০৩.৩০মিনিটে ম্যানগ্রোভ সভাঘরে, সাতক্ষীরা সদর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর সহযোগিতায় ম্যানগ্রোভ সভাঘরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ পবিত্র মোহন দাস এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জাসদ এর জেলা কমিটির সহ-সভাপতি ও পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ আশেক-ই-এলাহী্। সভায় ওয়াই.পি.এ.জি এর গঠনতন্ত্র ও ওয়াই.পি.এ.জি’র দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট ,বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ। সভায় উপস্থিত ছিলেন পিএফজি সাতক্ষীরা জেলা মহিলা দল এর সভানেত্রী এবং পিএফজি এম্বাসেডর ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এবং পিএফজি এম্বাসেডর কাজী আকতার হোসেন, সাংবাদিক এবং পিএফজি এম্বাসেডর মোস্তাফিজুর রহমান উজ্জল । সার্বিক তত্ত্বাবধানে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো: আবু তাহের। ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ২০ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন ও শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামিতে কাজ করার অঙ্গীকার করেন। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) কাজী সাদিকুজ্জামান দ্বীপ এবং শিখা দাশকে যুগ্ম সমন্বয়কারী ও নির্মল গাইনকে সমন্বয়কারী করে ২০ সদস্য বিশিষ্ট ওয়াই.পি.এ.জি প্ল্যাটফর্ম গঠন করা হয়।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা