ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

রাজনীতি

বিক্রমপুর নিয়ে স্বপ্ন ছিল এক,আর চাক্ষুস দেখলাম আরেক–শ্রীনগরে প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য

শ্রীনগর পোস্ট ডেস্ক

বুধবার, ৩ মে, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ | 504 বার পড়া হয়েছে

আরিফ হোসেন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আক্ষেপ করে বলেছেন,বিক্রমপুর নিয়ে মনে স্বপ্ন ছিল এক আর চাক্ষুস দেখলাম আরেক। আমি যদি আগে জানতাম বিক্রমপুরের চেহারা এই তাহলে কিছুটা হলেও সহায়তা করতে পারতাম। এখানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের স্বপন ঘোষ,সালাম আজাদ আমার দারস্ত হয়েছিল। আমি তাদের রাস্তা করে দিয়েছি। তিনি আরো বলেন, ৭ মাস পর নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসবে কিন্তু আমরা কে কোথায় থাকবো জানিনা। আমাদের নেতা মৃণাল কান্তি এখানে রয়েছেন। তার ক্ষমতা রয়েছে যেকোন মন্ত্রীর কাছ থেকে কাজ নিয়ে আসার।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু একটি সুষম বন্টনের মধ্য দিয়ে এদেশে সমতা ভিত্তিক সমাজ সৃষ্টি করে সাড়ে ৩ বছরে নিদর্শন করে গেছেন। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অনেক ক্ষেত্রে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে পূর্ণ প্রতিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই বাংলাদেশ আরো একটি গণতান্ত্রিক দেশ, অসম্প্রদায়িক দেশ এবং উন্নয়নশীল গতির দেশ হিসেবে বিশ্বে আলোচিত হচ্ছে।

বুধবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়ি শ্রী শ্রী রাজা লক্ষী-নারায়ণ জিউ মন্দির পুনঃসংস্কারের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এ জাতি কখনোই সম্প্রদায়িক ছিলো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অসম্প্রদায়িকতায় বিশ্বাস করেন।

শ্রী শ্রী রাজা লক্ষী-নারায়ন জিউ ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ সাহার(সাবেক সচিব) সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস। আরো বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি অজয় চক্রবর্তী, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন কুমার মোদক,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী প্রমুখ

 

মন্তব্য

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে কুপিয়ে জখম করে ডাকাতিঃ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু