ঢাকা, বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে রমজান মুন্সী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা

আরিফ হোসেন

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ | 1466 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে সিংগাপুর প্রবাসী রমজান মুন্সীর হাত-পা বাধা ভাসমান লাশ উদ্ধারের ২দিন থানায় মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার রাতে রমজান মুন্সীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে পেনাল কোডের ৩৬৫,৩৮৬,৩০২,২০১ ও ৩৪ ধারায় অপহরণ ও হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে অজ্ঞাতনামাদের আসামী করে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন।

শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের মাজেরহাটির সিরাজুল ইসলাম খোকা মুন্সীর পুত্র রমজান মুন্সী(৩৯) গত ২৫ নভেম্বর নিখোঁজ হয়। ওইদিন সে আবু কালাম নামে এক সঙ্গীকে সাথে নিয়ে জমি রেজিস্ট্রি করে নিতে শ্রীনগর সদরের উদ্দেশ্যে বের হন। ধাইসার এলাকায় এসে আবু কালামকে বাজারের দিকে পাঠিয়ে তিনি প্রায় তিনশ গজ দূরে দেউলভোগের দিকে রওনা দেন। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় ২৫ নভেম্বর রমজান মুন্সীর স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় সাধারণ ডায়রী করেন।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, অনেকদিন ধরে রমজান মুন্সী সিংগাপুর প্রবাসী। প্রায় দুই মাস আগে সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি শুরু করেন। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝির ছেলে ইভান জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেন। এর সূত্রধরে দেউলভোগ এলাকার কানু মিয়ার ছেলে ওয়াসিম গত ২৪ নভেম্বর রাত দশটার দিকে রমজান মুন্সীকে পরদিন সকালে দেউলভোগ আসতে বলে। তার কথা মতো ২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে সে দেউলভোগ আসে। পূর্ব পরিচিত কয়েকজন নছিমন চালক এসময় রমজান মুন্সীকে দেউলভোগ স্বপ্নপুরি সিনেমা হলের দিকে যেতে দেখেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। ওয়াসিমের কাছে জানতে চাইলে সে রমজান মুন্সীর কোন খোজ জানাতে পারেনি। শ্রীনগর থানায় সাধারণ ডাইরি করার পর পুলিশ জানায়, রমজান মুন্সীর মোবাইলফোনের সর্বশেষ লোকেশন কেরাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় পাওয়া গেছে। গত ২৭ নভেম্বর হাত-পা বাধা অবস্থায় রমজান মুন্সীর লাশটি শ্রীনগর উপজেলা পরিষদ থেকে প্রায় পাচশ গজ উত্তরে খালে ভাসমান অবস্থায় দেশে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ময়নাতদন্ত শেষে রমজান মুন্সীকে গত ২৮ নভেম্বর গাদিঘাট কবরস্থানে দাফন করা হয়। রমজান মুন্সীর ১২ ও সাড়ে ৩ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
নিখোঁজের পর থেকে একটি চক্র ৩ দফায় রমজানের পরিবারের কাছ থেকে মুক্তিপন ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

রমজান মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে গত শুক্রবার বিকালে তার স্বজনরা সহ প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল করে থানা চত্তরে জড়ো হয়। পরে তারা শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে। ওইদিন রাতেই রমজান মুন্সীর স্ত্রী বাদী হয়ে শ্রীনগর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৬৫,৩৮৬,৩০২,২০১ ও ৩৪ ধারায় অপহরণ,হত্যা করে লাশ গুমের অভিযোগ এনে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, রমজান মুন্সীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানায় সাধারণ ডাইরি হওয়ার পর থেকেই পুলিশ কাজ করছে।

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা