ঢাকা, সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীনগর

শ্রীনগরে সালিশদারদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীনগর পোস্ট ডেস্ক

সোমবার, ৫ মে, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ | 478 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে মিথ্যা অপপ্রচার দাবী করে  সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার বিকালে উপজেলায় কেয়টখালী এলাকার সর্বস্তরের জনগনের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের বাসিন্দা মোঃ আজাহার হোসাইন। লিখিত বক্তব্যে তিনি জানান, কেয়টখালী গ্রামের দুটি পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। তাদের বিরোধীয় বিষয়টি নিয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নির্দেশে ষোলঘর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য সহ কেয়টখালী গ্রামের মুরব্বিরা মিলে সালিশ মিমাংসা করে দেয়। প্রায় আড়াই মাস পরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। কিন্তু একটি মহল সালিশদারদের জরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ভাবে অপপ্রচার করে আসছে।

তিনি আরো বলেন, গত শুক্রবার কেয়টখালী গ্রামের সালাউদ্দিন গং ও শরীফ গংয়ের মধ্যে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে মারামারি সংগঠিত হয়।  দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধে দুটি পরিবারই মামলা মোকদ্দমায় জরিয়ে পরে। সর্বশেষ প্রায় আড়াই মাস আগে শরীফ গং শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মদ ষোলঘর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অর্থাৎ কেয়কট খালী গ্রামের ইউপি সদস্য মকদম হাওলাদার সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিদেরকে সালিশ মিমাংসার দায়িত্ব দেন। পরবর্তীতে দুই পক্ষের মানিত এ্যাডভোকেটদের উপস্থিতিতে সালিশ মিমাংসা সম্পন্ন হয়। দুই পক্ষ সালিম মেনে কোলাকুলি করে মিমাংসা হয়ে যায়। কয়েকদিন পর শরীফ গং থানার অফিসার ইনচার্জকে জানায় তারা সালিশ মানেন না। পরে অফিসার ইনচার্জ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে এক মাস সময় দেন। কিন্তু শরীফ গং কাগজপত্র না দেখানোয় অফিসার ইনচার্জ সালিশদারদেরকে পুনরায় দায়িত্ব দিয়ে পূর্বের সিদ্ধান্ত বাস্তবায়নে পরামর্শ দেন। সালিশদাররা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্বেই গত শুক্রবার ভোরে সালাউদ্দিন ও শরীফ কেয়টখালী পশ্চিমপাড়া রাস্তায় রেজু খালাসীর বাড়ির সামনে মারামারি শুরু করে। এসময় আমি মোঃ আজাহার হোসাইন সহ বেশ কয়েকজন স্থানীয়রা মিলে তাদের মারামারি থামিয়ে দেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি মহল তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সালিশদারদেরকে মারামারির সাথে সম্পৃক্ততা দেখিয়ে প্রচার করে। যা অদৌ সত্য নয়। আজাহার হোসাইন বলেন, আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ষোলঘর ইউনিয়ন পরিষদের সদস্য মগদম মেম্বার জানান,আটপাড়া গ্রামের দেলোয়ার মাদবর নামের এক লোক শরীফ গংদের হয়ে এই ঝামেলা দির্ঘদিন ধরে জিইয়ে রেখেছে। তার উস্কানিতেই মারামারির ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আলী আকবর,মোকাজ্জল শেখ,এম খালেক মোড়ল,মোকাজ্জল দেওয়ান,আব্দুর রব মিয়া,মোঃ ইব্রাহিম প্রমুখ।

মন্তব্য

শ্রীনগর থেকে আরও পড়ুন

আরও খবর

শ্রীনগর সর্বাধিক পঠিত

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা