ঢাকা, শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

Uncategorized

রাজাপুর উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

শ্রীনগর পোস্ট ডেস্ক

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ | 320 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  ৩০ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ শাহ জাহান মোল্লার সভাপতিত্বে এবং উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আল আমিন রুমান, উপজেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক নিত্যনন্দ সাহা, প্রেস ক্লাবের সভাপতি মো: এনামুল হোসেন খান, সাংবাদিক ইউনিয় এর সভাপতি রহিম রেজা প্রমুখ,। এ ছাডাও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জাবেদ। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। এ কমিটির কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন মিনু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর ও উম্মে আসমা সুখিকে অ্যাম্বাসেডর এবং সৈয়দ হোসাইন আহমেদ কামালকে কো-অর্ডিনেটর করে ত্রিশ সদস্য বিশিষ্ট পিএফজি প্ল্যাটফর্ম গঠন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

মন্তব্য

Uncategorized থেকে আরও পড়ুন

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা