ঢাকা, বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

লৌহজং

লৌহজংয়ে রাতের আঁধারে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীনগর পোস্ট ডেস্ক

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ | 612 বার পড়া হয়েছে

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি- মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাতের আঁধারে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী নেতা শেখ শাহীন। উপজেলা কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের বাসিন্দা সমাজ সেবক শেখ শাহীন তৃতীয়বারের মতে ঈদ সামগ্রী বিতরণ করেছেন৷ রাতের আঁধারে ৫শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দুই কেজি গরুর মাংস ও ২ কেজি করে পোলাও চাল বিতরণ করা হয়। জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছর রোজার আগের দিন চার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী, ২৩ রমজান ঈদ উপহার হিসেবে ৬ শতাধিক পরিবার মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান এরপর ২৯ রমজান রাতে ৫শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেন। সমাজ সেবক আওয়ামী লীগ নেতা শেখ শাহীন জানান, আমি প্রতি বছর আমার ইউনিয়নবাসীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। সে প্রেক্ষিতে এ বছর রমজান মাসে তৃতীয়বারের মতে উপহার সামগ্রী বিতরণ করেছি। দেশে প্রতিটি দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। অতিরিক্ত দাম থাকায় অসহায় গরীব মানুষগুলো কাঙ্ক্ষিত খাবারগুলো কিনে খেতে পারছে না। তাই রোজার আগের দিন চার শতাধিক পরিবারের প্রত্যেককে ১৮ কেজির একটি প্যাকেজ দেই। সেখানে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, আলুসহ ইফতার সামগ্রী দেওয়া হয়। এরপর ২৩ রমজান ৫শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। সে সাথে ২৯ রমজান রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ৫ শতাধিক পরিবারের প্রত্যেককে ২ কেজি গরুর মাংস ও ২ কেজি পোলাও চাল বিতরণ করেছি। মোট চারটি গরু কিনেছি। এসময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক, উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজু, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, তপন শেখ প্রমুখ।#

মন্তব্য

লৌহজং থেকে আরও পড়ুন

শিরোনাম:
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে শ্রীনগরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা