শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েলের (৫২) রুহের মাগফিরাত কামনা করে শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয় মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি শাজাহান খান, সাবেক সহ-সভাপতি মো. শফিকুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েলে, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল খান সুজন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মীর রাতুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাসুম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিপু, কর্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, সদস্য হামিদুল ইসলাম লিংকন, খান রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। স্মরণ সভা শেষে দোয়া পরিচালনা করেন শ্রীনগর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম। উল্লেখ, গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল কিচিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক মহলে শোকের ছাঁয়া নেমে আসে। মীর বাছির উদ্দিন জুয়েল দৈনিক ইত্তেফাক ও মাছরাঙ্গা টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
